ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১১, ২০২৬, ০৯:৪৪ পিএম

নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ২৫ লক্ষাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতা উপস্থাপনকালে তিনি এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, দেশীয় কৃষি খাত, ক্ষুদ্র ও কুটির শিল্প, এসএমই শিল্প এবং রুগ্ন ও বন্ধ কলকারখানাগুলোকে সহজ শর্তে ও পুনর্ভরণ পদ্ধতিতে ঋণ সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ‘প্রণোদনা তহবিল ২০২৬’ চালু করা হয়েছে।

তিনি জানান, তহবিলের মোট ৬০ হাজার কোটি টাকার মধ্যে ৪১ হাজার কোটি টাকা রিফাইন্যান্সিং তহবিল এবং ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে সরবরাহ করা হবে।

বাজেট প্রস্তাব অনুযায়ী, এই তহবিলের আওতায় বন্ধ কলকারখানা পুনরায় চালু ও সেবা খাতের জন্য ২০ হাজার কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে ১০ হাজার কোটি টাকা, সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকা এবং উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ রাখা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৫ লক্ষাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি উদ্যোক্তাদের চলতি মূলধন সহায়তা ও উৎপাদন সম্প্রসারণে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি প্রদান করবে।

তিনি আরও বলেন, এ সুবিধার ফলে উদ্যোক্তাদের প্রকৃত সুদের হার বাজারভিত্তিক সুদের তুলনায় অর্ধেকেরও কম হবে। এতে শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে, বিনিয়োগ উৎসাহিত হবে এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

অর্থমন্ত্রীর ভাষ্য, বেসরকারি খাতকে শক্তিশালী করা এবং কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এম জি

Link copied!