ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১২, ২০২৬, ১২:৪০ এএম

আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের মৃত্যুর ঘটনায় তিনি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন। তার ভাষ্য অনুযায়ী, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক।

তবে এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে তিনি সঠিক মনে করেন না। তিনি বলেন, তদন্তের মাধ্যমে কোনো অবহেলা, ত্রুটি বা অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

জামায়াত আমিরের মতে, ‘গরিবের হাসপাতাল’ হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে মানসম্মত সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জনকারী একটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের ফলে শেষ পর্যন্ত সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও উল্লেখ করেন, এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে প্রায় ৪০০-৫০০ শিক্ষার্থী লেখাপড়া করছেন। পাশাপাশি সেখানে নার্সিং কোর্সও চালু রয়েছে। হাসপাতালটির কার্যক্রম বন্ধ হলে এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হবে বলে তিনি মন্তব্য করেন।

শিক্ষার্থী ও জনস্বার্থের কথা বিবেচনায় নিয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, তবে লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করে দেওয়া সমাধান হতে পারে না।

এম জি

Link copied!