ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

চকরিয়ায় নোহা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নুরুল ইসলাম সুমন, চকরিয়া (কক্সবাজার)

নুরুল ইসলাম সুমন, চকরিয়া (কক্সবাজার)

জুন ২৮, ২০২৬, ০২:৪৭ পিএম

চকরিয়ায় নোহা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নোহা মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পেকুয়া-মগনামা সড়কের মোহাজেরপাড়া প্রবেশমুখে আমিনের দোকানের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি নোহা মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকার আবুল কালামের ছেলে মাহাবুব আলম (২৬), পেশায় একজন রাজমিস্ত্রি এবং একই এলাকার কালামের ছেলে শুক্কুর (২১)। আহত সাহেদ বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের দাবি, সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এএন

Link copied!