ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ৮২ হাজারের বেশি শিশু

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুন ২৮, ২০২৬, ০৩:৩৭ পিএম

ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ৮২ হাজারের বেশি শিশু

সারা দেশের ন্যায় ঝালকাঠিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ৯টায় ঝালকাঠি সদর হাসপাতালে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিকেল ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ কার্যক্রম চলে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে ঝালকাঠি জেলায় মোট ৮২ হাজার ৫০১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ১১ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭২ হাজার ৪৯০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা প্রতিরোধ এবং সুস্থ, স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যেই জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে একযোগে ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার এবং ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. টি. এম. মেহেদী হাসান সানি।

এ ছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এএন

Link copied!