ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

মারা গেলেন আর্জেন্টাইন ফুটবলার লাউতারো ফাজিওলি

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২১, ২০২৬, ০৮:৪৮ পিএম

মারা গেলেন আর্জেন্টাইন ফুটবলার লাউতারো ফাজিওলি

চলমান ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ২০ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন দেশটির ক্লাব 'কোলন দে সান জাস্তো'র তরুণ ফুটবলার লাউতারো ফাজিওলি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২২ বছর।

গত ১ জুন নিজ বাড়িতে হঠাৎ অচেতন হয়ে পড়েন ফাজিওলি। এর আগের দিনই তিনি সান্তা ফে কাপের একটি ম্যাচে মাঠে খেলেছিলেন। অচেতন হওয়ার পর দ্রুত তাঁকে হোসে মারিয়া কালেন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এক কন্যাসন্তানের বাবা ফাজিওলির এই অসুস্থতা ও মৃত্যু ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কোলন দে সান জাস্তো ক্লাব। এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, প্রথম দলের ফুটবলার লাউতারো ফাজিওলির মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত। একই সাথে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে ক্লাবটি। ফাজিওলির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ক্লাবের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর ফলে সান্তা ফে কাপের তৃতীয় রাউন্ডেও অংশ নিচ্ছে না দলটি।

ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য হোসে লুইস রেপেতো জানান, ম্যাচের সময় কিংবা তার আগেও ফাজিওলির মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি। বরং দলের জয়ের পর সতীর্থদের সাথে আনন্দ উদযাপনেও অংশ নিয়েছিলেন তিনি।

এদিকে তরুণ এই ফুটবলারের মৃত্যুতে শোক জানিয়েছে সান্তা ফে ফুটবল লিগও। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আর্জেন্টিনার ফুটবল পরিবার একজন প্রতিশ্রুতিশীল খেলোয়াড়কে হারিয়েছে। তাঁর অকালপ্রয়াণে আর্জেন্টিনার ফুটবল মহলে শোকের আবহ তৈরি হয়েছে।

জেএইচআর

Link copied!