ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৩০, ২০২৬, ০১:৪১ পিএম

বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত

বাংলাদেশে সরবরাহের জন্য প্রথম দফার ২০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ প্রস্তুত করেছে ভারত। ভারতীয় রেল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং চলতি জুলাই মাসের মধ্যেই কোচগুলো বাংলাদেশে পাঠানো হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের রাষ্ট্রায়ত্ত রপ্তানি সংস্থা রাইটসের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির আওতায় বাংলাদেশে মোট ২০০টি রেলযান সরবরাহ করবে ভারত।

চুক্তি অনুযায়ী, এই প্রকল্পে ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করার কথা রয়েছে। এসব রেলযান কেনার জন্য বাংলাদেশ ভারতকে মোট ৯১৫ কোটি রুপি পরিশোধ করবে। প্রকল্পটির অর্থায়নে সহায়তা করছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)।

ভারতের কেন্দ্রীয় রেল দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইকোনমিক টাইমসকে জানিয়েছেন, প্রথম চালানের ২০টি ব্রডগেজ কোচ পাঠানোর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। জুলাই মাসের যেকোনো সময় এগুলো বাংলাদেশে পাঠানো হবে। তিনি আরও জানান, চুক্তি অনুযায়ী বাকি চালানগুলো আগামী ৩৬ মাসে ধাপে ধাপে সরবরাহ করা হবে।

প্রথম দফার ২০টি কোচ ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ কারখানায় তৈরি করা হয়েছে। একই কারখানায় চুক্তির আওতাভুক্ত পরবর্তী কোচগুলোর উৎপাদনও সম্পন্ন হবে।

ভারতের কেন্দ্রীয় রেল দপ্তরের ওই কর্মকর্তা আরও জানান, বাংলাদেশে সরবরাহ করা প্রতিটি রেলকোচের জন্য ১৪ বছরের ওয়ারেন্টি সুবিধা থাকবে।

সূত্র: ইকোনমিক টাইমস

এএন

Link copied!