ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বোদা পৌরসভার বাজেট ঘোষণা

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

জুন ৩০, ২০২৬, ০৬:০০ পিএম

বোদা পৌরসভার বাজেট ঘোষণা

পঞ্চগড়ের বোদা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮০ কোটি ৭২ লাখ ৭৮ হাজার ৭৯৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন এই বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোদা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষণা করতে গিয়ে পৌর প্রশাসক রবিউল ইসলাম জানান, পৌরসভার ধারাবাহিক আয়-ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। বিশেষ করে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পৌর এলাকার পরিচ্ছন্নতা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক স্ট্রিট লাইট স্থাপন এবং জনকল্যাণমূলক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এই বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেট পেশ করার সময় বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পাঁচপীর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির লায়ন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী মজিদা বেগম, লাইলী বেগম, পৌর কর্মকর্তা হুমায়ুন কবীর, প্রকৌশলী দীপংকর রায়সহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

জেএইচআর

Link copied!