ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

দিনাজপুরে সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষ্যে সমাবেশ ও র‍্যালি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬, ০৬:২৪ পিএম

দিনাজপুরে সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষ্যে সমাবেশ ও র‍্যালি

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নেতা সিধু ও কানুর আত্মত্যাগ স্মরণ করে দিনাজপুরে ১৭১তম সাঁওতাল হুল (সাঁওতাল বিদ্রোহ দিবস) পালন করা হয়েছে। ‘সিধু-কানুর চেতনায় প্রতিষ্ঠিত হোক আদিবাসীদের অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনাজপুর সদরের সুইহারি মির্জাপুর খ্রিষ্টান পাড়ায় ‘জীবন্ত নৌকো আদিবাসী সংগঠন’ এই উপলক্ষ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণসহ বিভিন্ন আয়োজনের উদ্যোগ নেয়।

১৮৫৫ সালের এই দিনে ব্রিটিশ শাসক এবং তাদের এ দেশীয় দোসর, মহাজন ও জমিদার শ্রেণির শোষণ-নিপীড়নের বিরুদ্ধে সাঁওতাল কৃষক-জনতা ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। ঐতিহাসিক এই দিবসটি স্মরণে জীবন্ত নৌকো আদিবাসী সংগঠনের কর্মসূচিতে সংগঠনের কয়েক শতাধিক সদস্য এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লির সাধারণ মানুষ অংশ নেন।

দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সংক্ষিপ্ত সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, সিধু-কানুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সমাবেশে সভাপতিত্ব করেন জীবন্ত নৌকা আদিবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিমান মুর্মু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাবণ কিস্কু, মেরি হেমব্রম, আন্তনিয়াতা মার্ডি, অর্পিনা ইতি সরেন, যীশুপিনা হেমরম এবং সেবাস্টিয়ান সরেনসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আদিবাসী সম্প্রদায়ের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

জেএইচআর

Link copied!