ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মা ও দুই বোনের পর আহত কিশোরীও মারা গেছে, গণপিটুনিতে ঘাতক নিহত

আলী হোসেন, লক্ষ্মীপুর 

আলী হোসেন, লক্ষ্মীপুর 

জুন ২৫, ২০২৬, ০৮:৪৯ পিএম

মা ও দুই বোনের পর আহত কিশোরীও মারা গেছে, গণপিটুনিতে ঘাতক নিহত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঘরে ঢুকে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় আহত কিশোরী ইকরা বেগম (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর ফলে একই পরিবারের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

এর আগে সকালে রায়পুর পৌর শহরের ধানহাটা-সংলগ্ন নদীপাড় এলাকার একটি ভাড়া বাসায় হামলার ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন শাহীনুর বেগম (৪০) ও তার মেয়ে সিপা আক্তার (১০)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান বড় মেয়ে ছায়মা আক্তার (২১)। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায় ইকরা বেগম।

ঘটনার পর স্থানীয়রা সন্দেহভাজন হামলাকারী অন্তর মজুমদারকে (২৮) আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

নিহত অন্তর মজুমদার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা। তিনি রায়পুরে ভাসমান ফল বিক্রেতা হিসেবে কাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মামুনুর রশিদ।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। হামলাকারীর সঙ্গে নিহত পরিবারের পূর্বপরিচয় বা কোনো বিরোধ ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্তর মজুমদার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মা ও তিন মেয়ের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অপর দুজন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

এম জি

Link copied!