ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

দেশীয় ফল চাষে গুরুত্বারোপ, ঝালকাঠিতে জাতীয় ফল মেলা শুরু

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুন ৩০, ২০২৬, ০৬:০৬ পিএম

দেশীয় ফল চাষে গুরুত্বারোপ, ঝালকাঠিতে জাতীয় ফল মেলা শুরু

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে ‘জাতীয় ফল মেলা ২০২৬’ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  সকাল ১০টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠির উপপরিচালক মো: আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ হুমায়ূন কবীর এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে দেশীয় ফল চাষের বিকল্প নেই। ফল শুধু পুষ্টির উৎস নয়, এটি কৃষকের আয় বৃদ্ধি এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বারো মাস ফল চাষ ও সংরক্ষণে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের বাণিজ্যিকভাবে ফল চাষে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের পুষ্টি চাহিদা পূরণ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষায় দেশীয় ফল চাষের গুরুত্বের ওপর বিশেষ আলোকপাত করেন। তাঁরা বলেন, বর্তমান সরকারের দূরদর্শী কৃষি নীতির কারণে দেশে ফলের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বারো মাস ফল চাষ ও তা সঠিক উপায়ে সংরক্ষণের মাধ্যমে কৃষকরা যেমন লাভবান হতে পারেন, তেমনই দেশের মানুষের পুষ্টির অভাব দূর করা সম্ভব। তরুণ প্রজন্মকে দেশীয় ফল চাষে উদ্বুদ্ধ করতে এবং ফল সংরক্ষণের আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দিতে এই মেলার আয়োজন বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মেলা প্রাঙ্গণে স্থানীয় বিভিন্ন নার্সারি ও কৃষি উদ্যোক্তাদের পক্ষ থেকে দেশী-বিদেশী বিভিন্ন জাতের ফলের প্রদর্শনী ও চারা বিক্রয়ের স্টল স্থাপন করা হয়েছে। মেলাটি ইতিমধ্যে স্থানীয় সাধারণ মানুষ ও ফল চাষীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

জেএইচআর

Link copied!