ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগে যা জানালেন প্রতিমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৫:৫৯ পিএম

ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগে যা জানালেন প্রতিমন্ত্রী

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত বা ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল আসার অভিযোগের প্রেক্ষিতে প্রতিটি বিদ্যুৎ অফিসে বিশেষ অভিযোগ কেন্দ্র খোলার নির্দেশ দেওয়া হয়েছে। 

শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউজে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, এই তীব্র গরমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। তবে বেশ কিছু জায়গা থেকে বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের নানা অভিযোগ আমাদের নজরে এসেছে। এর সমাধানের জন্য প্রতিটি বিদ্যুৎ অফিসে আমরা কমপ্লেইন সেন্টার (অভিযোগ কেন্দ্র) খোলার নির্দেশনা দিয়েছি। গ্রাহকদের সেখানে যোগাযোগ করে দ্রুত বিষয়টি সমাধান করার অনুরোধ জানাচ্ছি।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বিএনপি জনগণের সরকার। তাই জনগণকে যথাযথ সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আরও বেশি দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিশ্ববাজারের সাথে সমন্বয় করে সম্প্রতি এলপিজি সিলিন্ডারের দাম কমানোর বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, দেশের এলপিজি গ্যাসের প্রায় ৯৮ শতাংশই আমদানির ওপর নির্ভরশীল, যা পুরোপুরি বেসরকারি খাত নিয়ন্ত্রণ করে। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় দেশের সাধারণ মানুষের সংসার চালাতে কষ্ট হচ্ছিল।

তিনি আশা প্রকাশ করে বলেন, যখনই বৈশ্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, আমরা সাথে সাথে নাগরিকদের স্বস্তি দিতে রাতারাতি মূল্য সমন্বয় করেছি। ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে দাম আরও কমলে ধাপে ধাপে জ্বালানির মূল্য কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা হবে।

জেএইচআর

Link copied!