ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

পর্যটন ভিসায় বিপুল সাড়া, বিশেষ বার্তা ভারতীয় হাইকমিশনের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৬:২৫ পিএম

পর্যটন ভিসায় বিপুল সাড়া, বিশেষ বার্তা ভারতীয় হাইকমিশনের

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ার পর আবেদনকারীদের ব্যাপক সাড়া পেয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। ভিসা কার্যক্রম শুরুর পর দেশের বিভিন্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের উল্লেখযোগ্য ভিড় দেখা যাওয়ায় তাদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে মিশনটি।

শুক্রবার দুপুরে এক বার্তায় ভারতীয় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণে আগ্রহী মানুষের বিপুল সাড়া তাদের উৎসাহিত করেছে।

বার্তায় বলা হয়, ভিসা পরিষেবার পরিধি আরও বাড়ানো এবং আবেদন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে কাজ চলছে। এ সময়ে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ভারতীয় হাইকমিশন বাংলাদেশ ও ভারতের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে গত ২৫ জুন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঘোষণা দেন যে, প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করা হবে। সেই ঘোষণা অনুযায়ী গত ২৮ জুন থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়।

তখন তিনি জানিয়েছিলেন, ধাপে ধাপে ভারতের ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে। পাশাপাশি মানবিক বিবেচনায় মেডিক্যাল ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির ব্যবস্থাও নেওয়া হয়েছে, যাতে চিকিৎসাপ্রত্যাশীরা সহজে সেবা পান।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) এর মাধ্যমে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য আইভ্যাক কেন্দ্রেও এ সেবা সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

এম জি

Link copied!