ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
এ্যানি

মাদক ব্যবসা না ছাড়লে কাউকে ছাড় দেওয়া হবে না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৬:৪৯ পিএম

মাদক ব্যবসা না ছাড়লে কাউকে ছাড় দেওয়া হবে না

মাদক কারবারের সঙ্গে জড়িতদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, যারা মাদক ব্যবসা চালিয়ে যেতে চান, তারা যদি আইনের ফাঁদে পড়েন, তাহলে তাদের পক্ষে সুপারিশ বা তদবির করার মতো কাউকে পাওয়া যাবে না।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের কুশাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে দেশে পরিকল্পিতভাবে মাদক সিন্ডিকেট গড়ে তোলা হয়েছিল। এখন যদি বিএনপির কোনো ব্যক্তি সেই মাদক সিন্ডিকেট বা ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তাহলে তারও কোনো রেহাই থাকবে না। তাঁর ভাষায়, মাদক ব্যবসার মাধ্যমে কেউ সাময়িক প্রভাবশালী হতে পারেন, কিন্তু সেটি স্থায়ী নয়। তাই এই পথ থেকে সরে এসে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে এবং তাদের কাজে কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই। থানার ওসিদেরও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, মাদক-সংক্রান্ত বিষয়ে কোনো সুপারিশ বা তদবির যেন গ্রহণ না করা হয়। প্রশাসন তার নিজস্ব নিয়মে কাজ করবে, আর রাজনীতি চলবে রাজনৈতিক ধারায়। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রসঙ্গ তুলে পানিসম্পদ মন্ত্রী বলেন, জনগণের নিরাপদ ও শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করার লক্ষ্যেই দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করা হয়েছে। তাই এখন সমাজে শান্তি প্রতিষ্ঠা করাই সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত।

নারীদের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে এ্যানি বলেন, বর্তমান সরকার নারীদের স্বাবলম্বী ও নিরাপদ করতে গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারের নারী প্রধানদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছে। এই সহায়তার অর্থ দিয়ে তারা পারিবারিক প্রয়োজন মেটানোর পাশাপাশি সঞ্চয়ের সুযোগও পাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

কুশাখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!