উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৬, ০৭:৪৯ পিএম
সাম্প্রতিক অতিবৃষ্টিতে কর্মহীন হয়ে পড়া উখিয়ার ৫০০ স্বল্প আয়ের পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কক্সবাজার জেলা পরিষদ।
মঙ্গলবার আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি।
অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ, প্রকৌশলী মুহাম্মদ সাইফ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলমসহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার ভোজ্যতেল এবং ১ কেজি লবণ বিতরণ করা হয়।
এএন