ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৬ দফা দাবিতে গাজীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৬, ০৭:২৭ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৬ দফা দাবিতে গাজীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

চলমান এইচএসসি পরীক্ষা সাময়িক স্থগিত, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য বিশেষ মূল্যায়ন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ছয় দফা দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে তারা চলমান এইচএসসি পরীক্ষা, প্রশ্নপত্রের মান, উত্তরপত্র মূল্যায়ন এবং শিক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন গাজীপুর মেট্রোপলিটন কলেজের শিক্ষার্থী আজারুল হক নিলয়, গাজীপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থী মাহমুদুল আলম সানি এবং রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান ফাহিম।

বক্তারা বলেন, দেশের চলমান বৈরী আবহাওয়া, বন্যা পরিস্থিতি এবং যাতায়াত সংকটের কারণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখা উচিত। একই সঙ্গে প্রশ্নপত্রের মান ও নির্ধারিত মান বজায় রেখে সিলেবাসের বাইরে বা অযৌক্তিকভাবে কঠিন প্রশ্ন প্রণয়ন বন্ধের দাবি জানান তারা।

তারা অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান পরীক্ষায় প্রশ্নপদ্ধতির অসঙ্গতি ও রাফ করার জটিলতার কারণে বিপুলসংখ্যক পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এজন্য ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় বোনাস বা অটো মার্কস দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান, যাতে কেউ বৈষম্যের শিকার না হন।

শিক্ষার্থীরা আরও দাবি করেন, কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে বা আশানুরূপ ফল না পেলে এক বছর নষ্ট না করে দ্রুত পুনঃপরীক্ষা কিংবা বিশেষ মূল্যায়নের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি চলমান বিশেষ পরিস্থিতি বিবেচনায় উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকদের মানবিক ও নমনীয় হওয়ার নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপেক্ষা এবং লাখো পরীক্ষার্থীর মানসিক চাপের দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না। এসব ঘটনার দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, "তুমি কে, আমি কে—ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগি" এবং "কে বলেছে, কে বলেছে—শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী"।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। তারা দ্রুত তাদের ছয় দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এএন

Link copied!