ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

শনিবার খুলে দেওয়া হতে পারে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

জুলাই ১৭, ২০২৬, ০২:৪১ পিএম

শনিবার খুলে দেওয়া হতে পারে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙামাটিতে সাম্প্রতিক ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার বেলা ১১টার পর যেকোনো সময় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে।

হ্রদে উজান থেকে আসা বন্যার পানি জমে নতুন করে কাপ্তাই হ্রদ-তীরবর্তী ও নিম্নাঞ্চলের বসতি নিমজ্জিত হওয়ার তীব্র আশঙ্কা সৃষ্টি হয়েছে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপকের দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার রেকর্ড অনুযায়ী কাপ্তাই লেকের পানির উচ্চতা দাঁড়িয়েছে ১০৩.৯১ ফুট এমএসএল।

কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। হ্রদের ক্যাচমেন্ট এরিয়ায় সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় উজান ও ভাটির এলাকার পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯,০০০ কিউসেক পানি নিষ্কাশিত হবে। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মাধ্যমে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন সচল রাখা হয়েছে। এর ফলে আরও প্রায় ৩২,০০০ কিউসেক পানি নিয়মিত নিষ্কাশিত হচ্ছে।

এএন

Link copied!