ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ঝালকাঠিতে ৩১ দফা ও স্বাস্থ্যসেবা নিয়ে প্রেস ব্রিফিং

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুলাই ১৭, ২০২৬, ০২:৫১ পিএম

ঝালকাঠিতে ৩১ দফা ও স্বাস্থ্যসেবা নিয়ে প্রেস ব্রিফিং

ঝালকাঠিতে নির্বাচনী ইশতেহার, ৩১ দফা, বৃক্ষরোপণ কর্মসূচি, শক্তিশালী প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক এবং জেলার টেকসই উন্নয়ন ভাবনা বিষয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেন।

বৃহস্পতিবার বিকেল ৫টায় ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন এবং প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মো. আককাস সিকদার।

বক্তারা নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার এবং জেলার টেকসই উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন।

প্রেস ব্রিফিং শেষে ঝালকাঠির একমাত্র সক্রিয় নারী সাংবাদিক বীথি শর্মা বণিকের হাতে একটি ল্যাপটপ তুলে দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। ল্যাপটপ প্রদান শেষে প্রতিমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করে একটি ক্যানভাস হ্যান্ড পেইন্টিং উপহার দেওয়া হয়।

তিনি বলেন, “আমরা পুরুষদের পাশাপাশি নারীদেরও সামনে এগিয়ে নিতে চাই। তাদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে একটি দক্ষ জাতি হিসেবে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।”

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. স. ম. মাহমুদুল রহমান পারভেজ, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক গাউছিয়ার প্রকাশক অলোক সাহা, কোষাধ্যক্ষ মো. রাজু খান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম জলিল, নির্বাহী সদস্য এস. এম. রেজাউল করিম, সহযোগী সদস্য মো. শাহীন আলম, দৈনিক গাউছিয়ার বার্তা সম্পাদক ও দৈনিক বাংলার জেলা প্রতিনিধি হাসনাইন তালুকদার (দিবস), যায়যায়দিন-এর জেলা প্রতিনিধি মো. নজরুল ইসলাম, বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি গাজী মো. গিয়াসউদ্দিন বশিরসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এএন
 

Link copied!