ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মধ্যনগরে নির্মাণ হবে ১০০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ)

অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ)

জুলাই ১৭, ২০২৬, ১২:২০ পিএম

মধ্যনগরে নির্মাণ হবে ১০০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সুনামগঞ্জের নবসৃষ্ট উপজেলা মধ্যনগরে নির্মাণ হবে ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা, বাংলাদেশ সচিবালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার স্বার্থে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত এবং নবসৃষ্ট ১৩টি উপজেলায় নতুন ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণে প্রধানমন্ত্রী সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন।

উক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১০১ শয্যায় উন্নীত করার লক্ষ্যে প্রকল্প প্রণয়ন এবং পদ সৃজনের প্রস্তাব প্রেরণসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীকে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

২২ আষাঢ় ১৪৩৩ / ৬ জুলাই ২০২৬ ইং, স্মারক নং-৪৫.০০.০০০০.০০০.১৬০.৯৭.০০০৩.২৬-৬৯৯ অনুযায়ী অবগতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে অনুলিপি প্রেরণ করা হয়েছে। অনুলিপি স্বাস্থ্যসেবা বিভাগ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব (সকল), মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, বিভাগীয় মহাপরিচালক (স্বাস্থ্য) (সকল) এবং মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবির সরকার বলেন, “১৬ জুলাই মধ্যনগর ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য প্রয়োজনীয় লোকবলের ছক উল্লেখ করে চাহিদাপত্র সিভিল সার্জন বরাবর পাঠিয়েছি। সেখানে ৩৭টি পদের বিপরীতে ৭০ জন ক্যাডারসহ সর্বমোট ১৫৪ জন জনবলের চাহিদা উল্লেখ করা হয়েছে। অনুলিপি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও প্রেরণ করা হয়েছে।”

এএন

Link copied!