ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সরাইলে কিশোর হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুলাই ১৯, ২০২৬, ০৪:০৩ পিএম

সরাইলে কিশোর হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রোববার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে ‘কুট্টাপাড়াবাসী’র ব্যানারে সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় কয়েক হাজার মানুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা বলেন, জিহাদ হত্যা মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

মহাসড়ক অবরোধের কারণে ঢাকা, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামগামী দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান, পণ্যবাহী যানবাহন এবং স্থানীয় পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং যান চলাচল শুরু হবে।

উল্লেখ্য, গত ১০ জুলাই বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে নিখোঁজ হয় কিশোর জিহাদ। পরে রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্র্যাক অফিসের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এম জি
 

Link copied!