ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
এম পি মান্নান 

পরিবেশ বাঁচাই, সবুজ বাংলাদেশ গড়ি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জুলাই ১৯, ২০২৬, ০৪:৩৩ পিএম

পরিবেশ বাঁচাই, সবুজ বাংলাদেশ গড়ি

‘পরিবেশ বাঁচাই, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার দুপুর ১২টায় উত্তর আজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের উদ্যোগে "সবুজ বাংলাদেশ, সুন্দর ভবিষ্যৎ" শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

অনুষ্ঠানে তিনি বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষের জীবন সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল ১০টি ওয়ার্ডে ১০ হাজার গাছের চারা রোপণ করবে।

তিনি এ উদ্যোগের জন্য শ্রমিক দল ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো. আকরাম হোসেন এবং যুগ্ম আহ্বায়ক এস. এম. আসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি. এইচ. তোফা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. শরিফ হোসেন।

পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন এবং পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানান। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. কবির আব্দুল কাদের জিলানী হীরা, জেলা বিএনপির সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সালাউদ্দিন আহমেদ মাহবুব, আনোয়ারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শ্রমিক দলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এম জি
 

Link copied!