ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেনীর ‘কুটুমবাড়ি’ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুলাই ২১, ২০২৬, ০৪:০৪ পিএম

ফেনীর ‘কুটুমবাড়ি’ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা

ফেনী শহরের ট্রাংক রোডের ‘কুটুমবাড়ি’ রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার উৎপাদনের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার এই জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তারের নেতৃত্বে শহরের জিরো পয়েন্ট এলাকায় অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভোক্তা অধিকার ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ‘কুটুমবাড়ি’ রেস্টুরেন্টকে আর্থিক এই দণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য সতর্ক করা হয়।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুমসহ প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!