ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

বদলির ১০ দিন পরও মাগুরা সওজের ওয়েবসাইটে পুরোনো কর্মকর্তার নাম

মিরাজ আহমেদ, মাগুরা  

মিরাজ আহমেদ, মাগুরা  

জুলাই ২২, ২০২৬, ০৪:২৪ পিএম

বদলির ১০ দিন পরও মাগুরা সওজের ওয়েবসাইটে পুরোনো কর্মকর্তার নাম

মাগুরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি ওয়েবসাইটে এখনো প্রদর্শিত হচ্ছে ১০ দিন আগে বদলি হওয়া কর্মকর্তাদের নাম ও তথ্য। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই নির্বাহী প্রকৌশলী মো. রাসেল এবং উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) মো. ইলিয়াস ফারুক মাগুরা থেকে বদলি হন। কিন্তু ২২ জুলাই পর্যন্ত সরকারি পোর্টালে তাদের নাম, ছবি ও যোগাযোগের তথ্য বহাল রয়েছে। 

অন্যদিকে বর্তমানে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন কায়সার হামিদ এবং উপ-বিভাগীয় প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে রয়েছেন আউয়ালুর রহমান। অথচ এসব পরিবর্তনের কোনো প্রতিফলন দেখা যায়নি সরকারি ওয়েবসাইটে। সরকারি তথ্যসেবা ডিজিটাল করার যুগে একটি গুরুত্বপূর্ণ দপ্তরের ওয়েবসাইটে কর্মকর্তাদের হালনাগাদ তথ্য না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন নাগরিক ও ঠিকাদাররা। 

এ বিষয়ে জানতে চাইলে সওজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলীকে ওই অফিসে সকালে পাওয়া যায়নি পরবর্তীতে অফিসটির ইঞ্জি. মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, জনবল সংকট রয়েছে। তথ্য দিতে পারছি না। আগামী রোববার আপনারা আসেন। তবে ওয়েবসাইটে কর্মকর্তাদের তথ্য হালনাগাদ না থাকা এবং দীর্ঘদিন ধরে পোর্টাল আপডেট না হওয়ার কারণ জানতে চাইলে তিনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি বলে সাংবাদিকদের অভিযোগ। 

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতে,সরকারি ওয়েবসাইট শুধু তথ্য প্রদর্শনের মাধ্যম নয়, এটি নাগরিক সেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। কোনো কর্মকর্তার বদলি বা দায়িত্ব পরিবর্তনের পর দ্রুত তথ্য হালনাগাদ না হলে সাধারণ মানুষ বিভ্রান্ত হন এবং সরকারি সেবার স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হয়। সুশাসন নিয়ে কাজ করা স্থানীয় কয়েকজন নাগরিক বলেন, একটি সরকারি দপ্তরের ওয়েবসাইট যদি দীর্ঘদিন অচল বা অর্ধসচল অবস্থায় থাকে, তাহলে তা প্রশাসনিক উদাসীনতারই প্রতিফলন। 

বিশেষ করে উন্নয়ন প্রকল্প, দরপত্র,কর্মকর্তাদের যোগাযোগ তথ্য ও চলমান কাজের অগ্রগতি নিয়মিত প্রকাশ করা হলে জনসাধারণের আস্থা বাড়ে। এদিকে মাগুরা সওজ বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্প,দরপত্র প্রকাশ প্রক্রিয়া এবং কাজের মান নিয়ে স্থানীয়দের উত্থাপিত অভিযোগের বিষয়ে বিভাগটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জেএইচআর

Link copied!