ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফরিদগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কিশোর নিহত

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) 

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) 

জুলাই ২২, ২০২৬, ০৭:৪০ পিএম

ফরিদগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কিশোর নিহত
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মেহরাজ মাহমুদ জুম্মান নিহত।

চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেহরাজ মাহমুদ জুম্মান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী তাহসীন (১৬) এবং অটোরিকশার যাত্রী লিলু বেগমসহ আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহরাজ মাহমুদ জুম্মান বড়ালী গ্রামের আহসান দেওয়ানের ছোট ছেলে। তিনি এ বছর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রী লিলু বেগম জানান, তারা অটোরিকশাযোগে ফরিদগঞ্জ সদরের দিকে যাচ্ছিলেন। বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীরা সড়কে ছিটকে পড়ে আহত হন। মোটরসাইকেলচালক মেহরাজ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শী আবুল কালাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মোট পাঁচজনকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেহরাজকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আনোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, জুম্মান খুবই মেধাবী শিক্ষার্থী ছিল। এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তাকে ঘিরে পরিবারের অনেক স্বপ্ন ছিল। একটি সড়ক দুর্ঘটনায় সব স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে গেল।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম জি

Link copied!