ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬
সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া

কক্সবাজারের প্রবীণ সাংবাদিক আতাহার ইকবাল আর নেই

রাশেদুল ইসলাম, কক্সবাজার

রাশেদুল ইসলাম, কক্সবাজার

জুলাই ২২, ২০২৬, ০৭:৪৭ পিএম

কক্সবাজারের প্রবীণ সাংবাদিক আতাহার ইকবাল আর নেই

কক্সবাজার প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আতাহার ইকবাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার গভীর রাতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার বিকেলে তাঁর মরদেহ কক্সবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে আনা হলে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংবাদিকদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় সহকর্মীকে হারিয়ে অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।

আতাহার ইকবালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কক্সবাজার প্রেস ক্লাব এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতারা। তাঁরা বলেন, সততা, পেশাদারিত্ব, নিষ্ঠা এবং দীর্ঘ সাংবাদিকতা জীবনের মাধ্যমে আতাহার ইকবাল কক্সবাজারের গণমাধ্যমে অনন্য অবদান রেখে গেছেন। তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রেরণা জোগাবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র সন্তান, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এম জি

Link copied!