ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬
অরিজিৎ সিং

আমার সব গান মুছে দিলেও অবস্থান বদলাবে না

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ০৮:১১ পিএম

আমার সব গান মুছে দিলেও অবস্থান বদলাবে না

ভারতের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (NEET) কেলেঙ্কারি ঘিরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। তবে সমালোচনার জবাবে তিনি স্পষ্ট করেছেন, ব্যক্তিগত আক্রমণ বা বিরূপ প্রতিক্রিয়ার কারণে নিজের নীতিগত অবস্থান থেকে সরে আসবেন না।

গত সোমবার (২০ জুলাই) দিল্লিতে শিক্ষার্থীদের ‘সংসদ অভিযান’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ ওঠে। ঘটনাটির পর সামাজিক যোগাযোগমাধ্যম X (সাবেক Twitter) এ প্রতিক্রিয়া জানান অরিজিৎ।

তিনি লেখেন, পড়ুয়াদের মারধর করা হচ্ছে! দিল্লি পুলিশ, আপনাদের কি একবারও লজ্জা করছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এ সব কী হচ্ছে? নিজেদের কি ঈশ্বর ভাবতে শুরু করেছেন? সব কিছুর হিসাব একদিন হবে। Har Har Mahadev... মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক।

পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে অনেকেই তাঁর বক্তব্যের প্রশংসা করেন। তবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ও ভক্ত তাঁর সমালোচনাও করেন। একজন ভক্ত মন্তব্যে জানান, অরিজিতের রাজনৈতিক অবস্থান তাঁকে হতাশ করেছে এবং তিনি আর এই শিল্পীকে সমর্থন করবেন না।

এর জবাবে সংযত ভাষায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন অরিজিৎ। তিনি বলেন, কাউকে কষ্ট দিয়ে থাকলে ব্যক্তি হিসেবে তিনি দুঃখিত, কিন্তু যে বিষয়টি নিয়ে কথা বলেছেন, সেটি তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিল্পীর গান পছন্দ করলেই তাঁর সব মতের সঙ্গে একমত হতে হবে-এমন কোনো বাধ্যবাধকতা নেই বলেও উল্লেখ করেন তিনি।

অরিজিৎ আরও লেখেন, মানুষ হিসেবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কথায় যদি আপনার খারাপ লেগে থাকে, তার জন্য দুঃখিত। কিন্তু আমি যে বিষয়টি নিয়ে কথা বলেছি, তা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আমার গান ভালোবাসেন বলেই যে আমার প্রতিটি মতের সঙ্গে একমত হবেন, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে আপনার প্লেলিস্ট থেকে আমার সব গান মুছে দিতে পারেন, আমাকে ভুলেও যেতে পারেন। তবে আমার অবস্থান বদলাবে না।

উল্লেখ্য, NEET কেলেঙ্কারি এবং সিজেপি এর আন্দোলনকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের মধ্যে বলিউডের অধিকাংশ তারকার নীরবতার বিপরীতে শিক্ষার্থীদের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে আলোচনায় এসেছেন অরিজিৎ সিং।

এম জি

Link copied!