ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ঝিনাইদহে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পালন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

জুলাই ২৫, ২০২৬, ০৩:৪৮ পিএম

ঝিনাইদহে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পালন

ঝিনাইদহে প্রথমবারের মতো পালিত হয়েছে ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’। শনিবার (২৫ জুলাই) সকালে এই উপলক্ষে শহরের ফ্যামিলি জোন অডিটোরিয়ামে সচেতনতামূলক আলোচনা সভা ও সাঁতারুদের মাঝে সার্টিফিকেট বিতরণের আয়োজন করা হয়।

এবিএম ও বিন ফাউন্ডেশনের সহযোগিতায় ঝিনাইদহ সেফ সুইমিং একাডেমি এই কর্মসূচির আয়োজন করে। বৈশ্বিক সংকটের গুরুত্ব বিবেচনা করে জাতিসংঘ ২০২১ সালে প্রথম ২৫ জুলাইকে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদ।

সেফ সুইমিং একাডেমির পরিচালক মাহাফুজুর রহমান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিয়াকত আলী, এইডের প্রতিষ্ঠাতা তরিকুল ইসলাম পলাশ এবং অভিভাবক শাহিনুর রহমান লিটনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

ইউনিসেফের এক প্রতিবেদনে দেখা যায়, দেশে প্রতিবছর ২২ হাজার মানুষ পানিতে ডুবে প্রাণ হারান এবং এর মধ্যে ১৮ হাজারই শিশু ও কিশোর।

এজন্য বক্তারা শিশুকাল থেকেই সাঁতার শেখানো এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ দুর্ঘটনা প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাঁতার শিক্ষার ব্যবস্থা চালু এবং নিরাপদ জলাশয় ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এএন

Link copied!