ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ০৩:৩২ পিএম

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৬ জনে।

শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তর জানায়, গত এক দিনে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন ৬৯১ জন।

গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে, যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৭২ জনে। অন্যদিকে, ৬১৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৯৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১ হাজার ৫৩৫ জন।

এম জি

Link copied!