ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মাদারীপুরে ১২ কোটি টাকা ব্যয়ে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

জুলাই ২৫, ২০২৬, ০৩:৫২ পিএম

মাদারীপুরে ১২ কোটি টাকা ব্যয়ে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন

মাদারীপুর শহরের চৌরাস্তায় ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ৭৮ শয্যাবিশিষ্ট নবনির্মিত ডায়াবেটিক হাসপাতালের দৃষ্টিনন্দন আধুনিক ভবন আজ শনিবার সকালে উদ্বোধন করা হয়েছে। মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এই ভবনের উদ্বোধন করেন।

ভবন উদ্বোধন উপলক্ষে সকাল থেকেই বিনামূল্যে রোগীদের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

মাদারীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান মো. শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, মাদারীপুর সদর হাসপাতালের আরএমও ও ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাক্তার অখিল সরকার।

মাদারীপুর গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে নির্মিত এই আধুনিক হাসপাতালে চক্ষু অপারেশন কক্ষ, আইসিইউ বেড, অপারেশন থিয়েটার, কিডনি ডায়ালাইসিস কক্ষ, এসিযুক্ত কেবিন, সাধারণ বেড, দুটি লিফট ও প্যাথলজি পরীক্ষাগারসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে।

এএন

Link copied!