ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুলাই ২৫, ২০২৬, ০৩:৫৯ পিএম

রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন

রাজশাহীতে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬। শনিবার সকালে রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রাজশাহীর যৌথ উদ্যোগে নগরীর রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা সংলগ্ন নজরুল ভিলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও বেলুন-ফেস্টুন উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। মেলার উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বৃক্ষরোপণ ও স্বাস্থ্যসেবায় রাজশাহীর রয়েছে নানা ক্ষেত্রে অভাবনীয় সাফল্য। আমাদের সেই সাফল্যকে ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, রাজশাহীকে আরও সবুজ ও সজীব করতে সিবিডি ও সিটি কর্পোরেশনের পাশাপাশি সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে একযোগে ব্যাপক বৃক্ষরোপণ উদ্যোগ নিতে হবে। একই সাথে পরিকল্পিত নগরায়ন গড়ে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, পুলিশ সুপার নাইমুল হাসান, আরএমপি পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে আগামী এক বছরে রাজশাহী সিটি কর্পোরেশন দুই লক্ষ ৫০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় লক্ষাধিক চারা রোপণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি আরও যোগ করেন, নগরীর পরিচ্ছন্নতা জোরদারকরণ, মশক নিয়ন্ত্রণ, কাদামাটি অপসারণ ও সবুজায়নের মাধ্যমে রাজশাহীকে আরও সুন্দর ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে নগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত কাম্য।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন সংরক্ষক মো. সুবেদার ইসলাম এবং রাজশাহী মহানগর নার্সারি মালিক সমিতির প্রচার সম্পাদক আয়নাল হক।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে অন্তত একটি করে গাছ লাগানো ও তার সঠিক পরিচর্যার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

এর আগে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা গেট থেকে এক বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে নজরুল ভিলেজে গিয়ে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, স্কাউট সদস্য, নার্সারি মালিক ও পরিবেশপ্রেমী সুধীজন অংশ নেন।

উল্লেখ্য, এবারের মেলায় মোট ৫২টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এএন

Link copied!