ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেনী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুলাই ২৫, ২০২৬, ০৬:৫৩ পিএম

ফেনী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরা হক নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি।

বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন (ভিপি), সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম. এ. খালেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদ্য বিদায়ী সভাপতি মুশফিকুর রহমান পিপুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিচালক জালাল উদ্দিন বাবলু।

গত ২৭ জুন অনুষ্ঠিত ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়। এর মধ্যে সভাপতি পদে হারুন অর রশীদ, সিনিয়র সহ-সভাপতি পদে আমান উদ্দিন কায়সার সাব্বির এবং গ্রুপ ক্যাটাগরিতে শহীদুল ইসলাম ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

জুনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হন রিয়াজ মো. সাইদুর রহমান ও মো. মাঈন উদ্দিন।

সাধারণ ক্যাটাগরিতে নির্বাচিত পরিচালকরা হলেন-মোহাম্মদ নুর উদ্দিন, সাবরিনা চৌধুরী, মোহাম্মদ আব্বাস ফারুক ভূঁইয়া, মো. সারাফাত হোসেন চৌধুরী, মো. নুরুল আবছার মজুমদার, মো. সোলায়মান এবং ইদ্রিস আলী।

সহযোগী ক্যাটাগরিতে নির্বাচিত পরিচালকরা হলেন-সাইফুল ইসলাম, রমিজ উদ্দিন আহমেদ, আরিফুল ইসলাম মাহমুদ, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ তামিম, মো. মাহবুবুল হক, মোহাম্মদ আবু তালেব মজুমদার, মো. শোয়াইব, হাবিবুর রহমান, বিবি কুলসুম, মোস্তফা কামাল এবং সাংবাদিক এন. এন. জীবন।

এম জি

Link copied!