ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ০৭:৫০ পিএম

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার

ভারতে কেন্দ্রীয় সরকার তাদের উত্থাপিত সব দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শনিবার (২৫ জুলাই) দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, সরকারের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হওয়ায় তারা চলমান আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

সিজেপির পক্ষ থেকে চারটি প্রধান দাবি উত্থাপন করা হয়েছিল। সেগুলো হলো—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, র‌্যাপিড অ্যাকশন ফোর্স ও দিল্লি পুলিশের প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক বা আইনি ব্যবস্থা না নেওয়া। এর মধ্যে শনিবার দুপুরেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সিজেপি দাবি করে, কেন্দ্রীয় সরকার তাদের সব দাবিই নীতিগতভাবে মেনে নিয়েছে।

সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সৌরভ দাস বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে সারা দেশে দায়ের করা সব মামলা প্রত্যাহার করা হবে। পাশাপাশি ভবিষ্যতে বিক্ষোভে অংশগ্রহণকারী বা আয়োজকদের বিরুদ্ধে নতুন কোনো মামলা করা হবে না-এমন নিশ্চয়তাও সরকারের কাছে চাওয়া হয়েছে।

তিনি আরও জানান, সরকার জানিয়েছে আগামী মঙ্গলবার এ বিষয়ে লিখিত সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সরকার সম্মতি দিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষা সংস্কার বিষয়ে আগামী চার সপ্তাহের মধ্যে চতুর্থ দফার বৈঠক অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-ইউজি এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ সামনে আসে। এসব ঘটনাকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির আন্দোলন জোরদার হয়।

এর আগে গত সোমবার সিজেপির ডাকে হাজারো বিক্ষোভকারী নয়াদিল্লিতে সংসদ অভিমুখে মিছিল করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। গত পাঁচ বছরের মধ্যে দিল্লিতে এটিকে অন্যতম বৃহৎ বিক্ষোভ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এম জি

Link copied!