ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলন্ত এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা

মো. সাইদ হাসান, গাংনী (মেহেরপুর)

মো. সাইদ হাসান, গাংনী (মেহেরপুর)

জুলাই ২৭, ২০২৬, ১২:৩৫ পিএম

গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলন্ত এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা

মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) শীর্ষ নেতৃবৃন্দের ছবি-সংবলিত কয়েকটি কুশপুত্তলিকা বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা ভবন-সংলগ্ন এলাকা এবং পল্লী বিদ্যুৎ অফিসের সামনের বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় কুশপুত্তলিকাগুলো দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুশপুত্তলিকাগুলোতে নাহিদ ইসলাম এমপি, হাসনাত আব্দুল্লাহ এমপি এবং সারজিস আলমসহ এনসিপির কয়েকজন শীর্ষ নেতার ছবি লাগানো ছিল। এগুলোর গায়ে লেখা ছিল, “তরুণ সমাজকে ললিপপ হাতে ধরিয়ে দেশ নিল রসাতলে। এদের প্রতিহত করুন, এদের ঘৃণা করুন।”

স্থানীয়রা জানান, সকালে হাঁটার সময় উচ্চবিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক তারে কুশপুত্তলিকাগুলো ঝুলতে দেখে তারা পুলিশকে খবর দেন।

আজ সোমবার বিকেলে গাংনী বাজার বাসস্ট্যান্ড চত্বরে এনসিপির পূর্বনির্ধারিত পদযাত্রা রয়েছে। এনসিপি নেতাদের ধারণা, পদযাত্রাকে কেন্দ্র করে আতঙ্ক ও ভীতি ছড়াতেই এমন কাণ্ড ঘটিয়েছে একটি চক্র।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও মেহেরপুর জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদ বলেন, “আমাদের পদযাত্রাকে ঘিরে এলাকায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। একটি দুষ্কৃতকারী ও সন্ত্রাসী গ্রুপ সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করতেই কুশপুত্তলিকা ঝুলিয়েছে। আমরা আশা করি, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”

বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান, সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন কাজ করে থাকতে পারে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এএন

Link copied!