ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

গাংনীর বাসস্ট্যান্ড থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক

মো. সাইদ হাসান, গাংনী (মেহেরপুর)

মো. সাইদ হাসান, গাংনী (মেহেরপুর)

জুলাই ২৭, ২০২৬, ০২:১১ পিএম

গাংনীর বাসস্ট্যান্ড থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক

মেহেরপুরের গাংনী বাজারের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড এলাকার এসবি ও হানিফ পরিবহনের কাউন্টারের সামনে থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে একটি পরিত্যক্ত বাজারের প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজকের পদযাত্রার কর্মসূচি নস্যাৎ করার উদ্দেশ্যে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন এনসিপির নেতৃবৃন্দ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে গাংনী বাজারের ব্যস্ততম বাসস্ট্যান্ড-সংলগ্ন এসবি ও হানিফ পরিবহনের কাউন্টারের সামনে একটি সন্দেহজনক বাজারের প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগের ভেতরে বালির ওপর এবং সজনে গাছের পাতার নিচে বোমাসদৃশ বস্তুটি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটির ভেতর থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও মেহেরপুর জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদ বলেন, “পূর্বনির্ধারিত আজকের এ পদযাত্রাকে ঘিরে এলাকায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। একটি দুষ্কৃতকারী ও সন্ত্রাসী গ্রুপ সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করতেই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে আমরা স্পষ্ট করে জানাতে চাই, আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি যথাসময়েই অনুষ্ঠিত হবে। কোনোভাবেই এটি নস্যাৎ হতে দেওয়া হবে না। আশা করি, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”

বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান, সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন কাজ করে থাকতে পারে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এএন

Link copied!