ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

জুলাই ২৭, ২০২৬, ০১:১৭ পিএম

মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে নিরাপদ খাদ্যের বিকল্প নেই উল্লেখ করে মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার বলেছেন, "ব্যবসা একটি সম্মানিত পেশা। তাই ব্যবসায়ীদের সবসময় জনস্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে। আমরা যে খাদ্য গ্রহণ করছি, তা যেন শতভাগ নিরাপদ হয়- তা নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।"

তিনি আরও বলেন, "আমাদের সবসময় বিদেশি ফলের ওপর নির্ভরশীল না থেকে দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত। দেশীয় ফলের পুষ্টিগুণ অনেক বেশি এবং তা আমাদের স্বাস্থ্যের জন্য কল্যাণকর।"

সোমবার মাদারীপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত ‘নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদারীপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) মোছা. জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। তিনি নিরাপদ খাদ্য আইন ও খাদ্যে ভেজাল প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পৌরসভার শহর পরিকল্পনাবিদ আরাফাত জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালা থেকে খাদ্য প্রস্তুতকারী ও বিক্রেতাদের সচেতন হওয়ার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

এএন

Link copied!