ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ০৭:৩৫ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

আগামী আগস্ট ও সেপ্টেম্বর- এই দুই মাসে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৩ দিন বন্ধ থাকবে। ফলে এ সময়ে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ৩৮ দিন শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ২৩ দিনের ছুটি থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটির পাশাপাশি সরকারি ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে। বাকি ৩৮ দিন নিয়মিত পাঠদান ও অন্যান্য শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

ছুটির পঞ্জিকা বিশ্লেষণে দেখা যায়, আগস্ট মাসে মোট ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং ৩ দিন সরকারি ছুটি। সরকারি ছুটিগুলো হলো ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট ‘আখেরি চাহার সোম্বা’ এবং ২৬ আগস্ট ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী’। এ মাসে মোট ১৯ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।

অন্যদিকে, সেপ্টেম্বর মাসে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটির পাশাপাশি নির্ধারিত সরকারি ছুটিও রয়েছে। ফলে সেপ্টেম্বরেও শিক্ষক-শিক্ষার্থীরা ১৯ দিন শ্রেণিকক্ষে পাঠদান ও শিক্ষা কার্যক্রমে অংশ নেবেন।

তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, বৈরী আবহাওয়া বা অন্য কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করতে পারবে। তাই নির্ধারিত ছুটির বাইরে বিশেষ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে পরিবর্তন আসতে পারে।

এএন

Link copied!