ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৭, ২০২৬, ০২:২৮ পিএম

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের দিকে অবস্থান করছে। এর প্রভাবে সোমবার (২৭ জুলাই) থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটির বড় ধরনের প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা কম। তবে এর প্রভাবে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই।

সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর নিম্নচাপটি আজ সন্ধ্যার দিকে ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। পাশাপাশি দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, গভীর নিম্নচাপটি বাংলাদেশ উপকূলের দিকে না এসে ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশার দিকে অগ্রসর হচ্ছে। ফলে দেশে এর প্রভাব খুব বেশি নাও পড়তে পারে। তবে এর কারণে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে আজ থেকেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় কমবেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এর আগে চলতি মাসের ৫ তারিখ থেকে দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি শুরু হয়। এতে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রবল বৃষ্টির কারণে দেশের অন্তত ৯টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। পাশাপাশি কয়েকটি এলাকায় কৃষিজমির ফসলও ক্ষতিগ্রস্ত হয়।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, গভীর নিম্নচাপের প্রভাবে দেশের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, কোনো স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারী বৃষ্টি এবং এর বেশি হলে অতি ভারী বৃষ্টি হিসেবে বিবেচনা করা হয়।

অধিদপ্তর সূত্র জানিয়েছে, বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এই বৃষ্টিপাত বৃহস্পতিবার পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে।

এএন

Link copied!