ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেনীতে প্রবীণ সাংবাদিক ওছমান হারুন দুলালের স্মরণসভা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুলাই ২৮, ২০২৬, ০১:০৩ পিএম

ফেনীতে প্রবীণ সাংবাদিক ওছমান হারুন দুলালের স্মরণসভা অনুষ্ঠিত

ফেনীর প্রবীণ সাংবাদিক, দৈনিক ফেনীর উপদেষ্টা এবং এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলালের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার রাতে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফেনীর প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্মরণসভায় মরহুমের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য দেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী ও গাজী হাবিবুল্লাহ মানিক।

বক্তারা বলেন, ওছমান হারুন মাহমুদ দুলাল ছিলেন নীতি ও আদর্শের প্রশ্নে এক আপসহীন সাংবাদিক। দীর্ঘ কর্মজীবনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি মানুষের আস্থা অর্জন করেছিলেন। সংবাদ সংগ্রহে তাঁর নিষ্ঠা এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের পথ দেখানোর মানসিকতা তাঁকে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী। তিনি বলেন, ওছমান হারুন মাহমুদ দুলাল শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন দৈনিক ফেনী পরিবারের অভিভাবক। তাঁর অভিজ্ঞতা ও প্রজ্ঞা প্রতিষ্ঠানটির জন্য অমূল্য সম্পদ ছিল।

দৈনিক ফেনীর নির্বাহী সম্পাদক দিদারুল আলম ও ডেস্ক ইনচার্জ তারেক চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, শহর ব্যবসায়ী সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি আশরাফুল হায়দার, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদুর রহমান জুয়েল, ফেনী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন মামুন, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়ার মতো স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজ। স্বজনদের পক্ষ থেকে বক্তব্য দেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম ভূঁইয়া সেলিম ও মরহুমের সন্তান লুথান মাহমুদ।

স্মরণসভার আলোচনা শেষে প্রবীণ এই সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে দৈনিক ফেনীর মাসিক প্রকাশনা উত্তরকালে ‘অক্ষরপুরুষ ওছমান হারুন মাহমুদ দুলাল’ শীর্ষক একটি বিশেষ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক আজিজ উল্ল্যাহ আহমদী।

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে ক্যানসারের সাথে লড়াই করার পর গত ৯ জুন ফেনী ডায়াবেটিস হাসপাতালে মৃত্যুবরণ করেন ওছমান হারুন মাহমুদ দুলাল। ওই দিনই ঐতিহাসিক মিজান ময়দানে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জেএইচআর

Link copied!