ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

১ আগস্ট থেকে গণপরিবহনে কার্যকর হচ্ছে নতুন নির্দেশনা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৮, ২০২৬, ১২:০৪ পিএম

১ আগস্ট থেকে গণপরিবহনে কার্যকর হচ্ছে নতুন নির্দেশনা

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস যুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন যানবাহনের নিবন্ধন (রেজিস্ট্রেশন) এবং পুরাতন যানের ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস লাগানোর প্রমাণপত্র দেখাতে হবে। একই সাথে মোবাইল অ্যাপের মাধ্যমে এই ডিভাইসের কার্যকারিতাও প্রদর্শন করতে হবে। এই নিয়ম না মানলে কোনো রেজিস্ট্রেশন বা ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না।

মঙ্গলবার বিআরটিএ-এর পক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন ব্যবস্থাকে নিরাপদ করা এবং গণপরিবহন খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছিল। সেই প্রজ্ঞাপনের আলোকেই আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সচল রাখা বাধ্যতামূলক করা হচ্ছে।

বিআরটিএ জানায়, ১ আগস্ট থেকে নতুন রেজিস্ট্রেশন ও ফিটনেস নবায়নের আবেদন করার সময় জিপিএস সংযোজনের নথিপত্র বিআরটিএ কার্যালয়ে জমা দিতে হবে। জিপিএস ডিভাইসের প্রয়োজনীয় কারিগরি স্পেসিফিকেশন বা মানদণ্ড বিআরটিএর স্থানীয় অফিস অথবা তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৫ ধারা এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৫৫ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস যুক্ত থাকার বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়ার পরই কেবল নতুন রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ ইস্যু করা হবে।

নতুন এই নিয়ম বাস্তবায়নে পরিবহন মালিক, অপারেটর ও সংশ্লিষ্ট সব প্রতিনিধিকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার এবং বিআরটিএকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জেএইচআর

Link copied!