ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনে পুরোপুরি প্রস্তুত নির্বাচন কমিশন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৮, ২০২৬, ১২:৫০ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে পুরোপুরি প্রস্তুত নির্বাচন কমিশন

দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের সামগ্রিক প্রস্তুতি এবং আইনি বিধানের কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, কমিশন যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এই তথ্য জানান।

প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনের চূড়ান্ত তারিখ ও সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করা হবে। এরপর তা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, সিইসি নিজেই এই নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নির্বাচন কমিশন প্রাঙ্গণ থেকেই ভোটগ্রহণের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। সংসদীয় অধিবেশন চলমান থাকা বা না থাকা এই নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের আইনি বাধা তৈরি করবে না বলেও তিনি নিশ্চয়তা দেন।

সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই কমিশনের সামনে স্থানীয় সরকার নির্বাচনের মতো বড় দায়িত্ব রয়েছে। তাই দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতির নির্বাচন পর্ব শেষ করতে চায় কমিশন।

একই সাথে সংসদীয় আসন সংক্রান্ত অন্য কোনো বিষয়ের ওপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি পরিষ্কার করে বলেন, রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া অন্য কোনো আঞ্চলিক আসন বা রাজনৈতিক বিষয় নিয়ে এই বৈঠকে কোনো আলোচনা হয়নি। সব প্রস্তুতি গুছিয়ে এনে যথাসময়েই আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হবে।

জেএইচআর

Link copied!