ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সোনালী লাইফ ইনস্যুরেন্সের বহিষ্কৃত সিইওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

এপ্রিল ২৬, ২০২৪, ০৩:০৬ পিএম

সোনালী লাইফ ইনস্যুরেন্সের বহিষ্কৃত সিইওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মীর রাশেদ বিন আমান (ছবি: সংগৃহীত)

দেশের পুঁজিবাজারের অন্তর্ভুক্ত সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের বহিষ্কৃত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর রাশেদ বিন আমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দুর্নীতি, অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর রামপুরা থানায় করা একটি মামলায় গতকাল বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত।

আদালত সূত্রে জানা যায়, অর্থ আত্মসাতের মামলায় রাশেদ বিন আমান গত ৫ মার্চ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। পরে তিনি জামিনে মুক্ত হন। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় ফের তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

গত ১১ জানুয়ারি রামপুরা থানায় সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ মোস্তফা গোলাম এমরান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

এতে মীর রাশেদ বিন আমানসহ কোম্পানির সাবেক ৭ কর্মকর্তার নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের আসামি করা হয়।


বিআরইউ

Link copied!