ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
অর্থ উপদেষ্টা

তুলসী গ্যাবার্ডের মন্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কে সমস্যা হবে না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৮, ২০২৫, ০৩:৫৬ পিএম

তুলসী গ্যাবার্ডের মন্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কে সমস্যা হবে না

বাংলাদেশের অর্থনীতি এখন আর খাদের কিনারায় নেই, আমরা ঘুরে দাঁড়িয়েছি। মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি খাদের কিনারায় চলে গিয়েছিল, সেখান থেকে টেনে তোলার চেষ্টা করছি। এখন ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের দিকে অনেকেই তাকিয়ে আছে। কিছু ভুল-ত্রুটি থাকলেও অবস্থা সন্তোষজনক।

অর্থনীতি নিয়ে এত হতাশ হওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের কোনো সমস্যা হবে না।

২০২৬ সালে এলডিসি উত্তরণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। এলডিসি উত্তরণের ক্ষেত্রে একটা স্মুথ ট্রানজিশন স্ট্র‍্যাটেজি নেয়া হবে। এই উত্তরণের বিষয়টি গৌরবের। এতে অনেক অনুন্নত দেশ অনুপ্রাণিত হবে।

অর্থ উপদেষ্টা বলেন, পন্য খালাসে জট খুলেছে। ব্যবসায়ীরা নানা সময় নানা ধরনের সিস্টেম করার চেষ্টা করেন। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

আরএস

Link copied!