ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
অর্থ উপদেষ্টা

ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের প্রভাব সামাল দেওয়া কঠিন হবে না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৬, ২০২৫, ১২:৩০ পিএম

ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের প্রভাব সামাল দেওয়া কঠিন হবে না

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশি পণ্য প্রবেশের ওপর যে শুল্ক আরোপ করেছে, তার প্রভাব সামাল দেওয়া খুব বেশি কঠিন হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (৬ এপ্রিল) সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতিতে বড় কোনো প্রভাব পড়বে না। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ওপর যে শুল্ক আরোপ করা হয়েছে, তার প্রভাব সামলে নেওয়াও খুব বেশি কঠিন হবে না। 

তিনি আরও বলেন, এবার মানুষ ভালোভাবে ঈদ কাটিয়েছে। মার্চ মাসে ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এতে রিজার্ভও বেড়েছে। 

বিআরইউ

Link copied!