আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:৩৯ পিএম
ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। গত সোমবার ঢাকার গুলশান-১ এর বেঙ্গল ইন-এ এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি পরিচালনা পর্ষদ কর্তৃক শেয়ারহোল্ডারদের জন্য সুপারিশকৃত ১২ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) সহ সকল এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব মো. মাজহারূল কাদের। তিনি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের ধারাবাহিক অগ্রগতি ও অর্জিত সফলতার জন্য শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির বর্তমান সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেন। একইসাথে তারা কোম্পানির ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও উন্নয়নমূলক কার্যক্রমের প্রতি তাদের আস্থা পুনর্ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।
জেএইচআর