ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

৩ বিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৫:৪৬ পিএম

৩ বিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসী আয়ের (রেমিট্যান্স) উচ্চ প্রবৃদ্ধির ফলে দেশের মুদ্রাবাজারে ডলারের সরবরাহ বেড়েছে। এই প্রেক্ষাপটে বৈদেশিক মুদ্রার যোগান ও চাহিদার ভারসাম্য ঠিক রাখতে এবং বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ধারাবাহিক ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। এ

রই অংশ হিসেবে আজ রোববার (২৮ ডিসেম্বর) তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১১ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে এই অর্থ কেনা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, শুধু চলতি ডিসেম্বর মাসেই ৯২ কোটি ডলার কেনা হয়েছে। সব মিলিয়ে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এখন পর্যন্ত মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩ দশমিক ৫ বিলিয়ন বা ৩ হাজার ৫৬ মিলিয়ন ডলারে।

রেমিট্যান্সের প্রবাহ বিশ্লেষণ করে দেখা যায়, ডিসেম্বরের প্রথম ২০ দিনে দেশে ২১৭ কোটি ২১ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৯ শতাংশ বেশি।

এছাড়া চলতি অর্থবছরের শুরু থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত মোট ১ হাজার ৫২১ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ প্রবৃদ্ধি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, আকর্ষণীয় প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলে সেবার মানোন্নয়নের ফলে বৈধ পথে রেমিট্যান্স বাড়ছে। প্রবাসী আয়ের এই উল্লম্ফন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে এবং অর্থনীতিকে স্বস্তিদায়ক অবস্থানে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ইএইচ

Link copied!