ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জানুয়ারির প্রথম ১০ দিনেই এলো ১১২ কোটি ডলার রেমিট্যান্স

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ১০:০৬ পিএম

জানুয়ারির প্রথম ১০ দিনেই এলো ১১২ কোটি ডলার রেমিট্যান্স

চলতি বছরের শুরুতেই প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন লক্ষ্য করা যাচ্ছে। জানুয়ারি মাসের প্রথম ১০ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১২ কোটি ৭০ লাখ (১.১২ বিলিয়ন) মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ২৭ লাখ ডলারের বেশি রেমিট্যান্স।

রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাস আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালের জানুয়ারির প্রথম ১০ দিনে এসেছিল ৭১ কোটি ৭০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় এবার অনেক বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, শুধু ১০ জানুয়ারি এক দিনেই প্রবাসীরা দেশে ৫ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন। এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দেশে মোট ১ হাজার ৭৩৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাস আয়ের এই প্রবৃদ্ধি প্রায় ২০ শতাংশ।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে দেশে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। এটি চলতি অর্থবছরের যেকোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাস আয়। রেমিট্যান্সের এই ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেএইচআর

Link copied!