ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ভরিতে সোনার দাম কমল ৩৩২৪ টাকা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১২, ২০২৬, ১০:৫৫ এএম

ভরিতে সোনার দাম কমল ৩৩২৪ টাকা

দেশের বাজারে সোনার দামে আবারও পরিবর্তন এসেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম কমানো হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা। ফলে নতুন করে এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পাকা সোনার দাম কমে যাওয়ায় নতুন করে এই সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা কমে হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৩৫০ টাকা কমে হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। ২১ ক্যারেট রুপা ৩৫০ টাকা কমে ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপা ২৯২ টাকা কমে ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১৭৫ টাকা কমে ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে কয়েক দফা দাম বাড়ানোর পর এবার কিছুটা কমানো হলো সোনার দাম।

এএন

Link copied!