ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাঁদাবাজি ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ দিচ্ছে নবীন বাংলাদেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২, ২০২৬, ০৪:০৯ পিএম

চাঁদাবাজি ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ দিচ্ছে নবীন বাংলাদেশ

ঢাকার কেরানীগঞ্জের বেলনায় অবস্থিত ‘নবীন বাংলাদেশ’ নামক একটি চীনা কারখানা চাঁদাবাজি প্রতিরোধে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি তৃতীয় লিঙ্গের ১০০ জন সদস্যকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে। মূলত চাঁদাবাজদের দৌরাত্ম্য কমানো এবং এই অবহেলিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলাই এই নিয়োগের প্রধান লক্ষ্য বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ থেকে ৩৫ বছর বয়সী তৃতীয় লিঙ্গের সাহসী ব্যক্তিদের এই কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের মাসিক ১৫,০০০ টাকা বেতন প্রদান করা হবে। এছাড়া অন্যান্য সুবিধার মধ্যে থাকছে বিনামূল্যে আবাসন ব্যবস্থা, প্রতিদিন একবেলা খাবার, বছরে দুইটি বোনাস এবং সাপ্তাহিক একদিন ছুটি। প্রয়োজনে মাসে একত্রে ৫ দিন ছুটি নেওয়ার সুযোগও রাখা হয়েছে।

কারখানায় দৈনিক কাজের সময় ১০ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে দুপুরে এক ঘণ্টা বিশ্রাম এবং প্রতি ওয়াক্ত নামাজের জন্য আলাদা বিরতি থাকবে। নিয়োগপ্রাপ্তদের সরাসরি চীনা ইঞ্জিনিয়ারদের মাধ্যমে হাতে-কলমে কাজ শিখিয়ে দেওয়া হবে। এতে করে তাদের কারিগরি দক্ষতা বৃদ্ধি পাবে যা ভবিষ্যতে পেশাগত জীবনে সহায়ক হবে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, যারা দক্ষতার সঙ্গে কাজ করবেন, তাদের পরবর্তীতে ‘নবীন চায়না কোম্পানি লিমিটেড’-এর মূল চীন ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। আগ্রহী প্রার্থীদের আগামী ৮ এপ্রিলের মধ্যে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এই উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নবীন বাংলাদেশের সেলস কর্মকর্তা আব্দুল রহমান জানান, ইতিমধ্যে তাদের কাছে ১২০টি আবেদন জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে যোগ্যদের নিয়োগ দেওয়া হবে। কর্মসংস্থানের লক্ষ্যেই এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে এবং নিয়োগপ্রাপ্তদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার সুযোগ দেওয়া হবে।

জেএইচআর

Link copied!