ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মে মাসের ১৭ দিনে রেমিট্যান্স এলা ২১৮ কোটি ডলার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৮, ২০২৬, ০৬:৪৪ পিএম

মে মাসের ১৭ দিনে রেমিট্যান্স এলা ২১৮ কোটি ডলার

চলতি মে মাসের প্রথম ১৭ দিনেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ৮১ লাখ মার্কিন ডলার।

সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গত বছরের মে মাসের প্রথম ১৭ দিনে দেশে এসেছিল ১৬১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। সে তুলনায় চলতি বছর একই সময়ে প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৫১ কোটি মার্কিন ডলার। এক বছর আগের তুলনায় এ প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৫০ শতাংশ।

এর আগে এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। মার্চ মাসে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে যেকোনো এক মাসে সর্বোচ্চ।

ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

গত ডিসেম্বরে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

অক্টোবর ও সেপ্টেম্বরে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আর আগস্ট ও জুলাই মাসে এসেছে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

এছাড়া গত ২০২৪–২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা এক অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

এম জি

Link copied!