ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

স্বর্ণের দামে টানা দরপতন, ভরিতে কমলো যত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২০, ২০২৬, ১০:৪৭ এএম

স্বর্ণের দামে টানা দরপতন, ভরিতে কমলো যত

দেশের স্বর্ণবাজারে আবারও কমেছে সোনার দাম। টানা তৃতীয় দফায় মূল্য সমন্বয় করে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে প্রায় ২ লাখ ৩৬ হাজার টাকায়।

বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানানো হয়।

নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা। ১৮ ক্যারেটের সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় নতুন করে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম আগের মতোই ৫ হাজার ৬৫৭ টাকা রাখা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৪১ টাকায়।

বিশ্ববাজারে সাম্প্রতিক সময়ের ওঠানামার প্রভাবও দেশের বাজারে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে কিছুটা পতনের কারণে স্থানীয় বাজারেও সমন্বয় এসেছে। বৈশ্বিক মূল্যতথ্যভিত্তিক ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে প্রায় ৪ হাজার ৪৬৫ ডলারে অবস্থান করছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে বিশ্ববাজারে সোনার অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের বাজারেও রেকর্ড দামে পৌঁছায় স্বর্ণ। গত ২৯ জানুয়ারি একদিনেই ভরিপ্রতি ১৬ হাজার টাকার বেশি দাম বাড়ানো হয়েছিল, যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির ঘটনা হিসেবে আলোচনায় আসে।

এএন

Link copied!