ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কক্সবাজার সৈকতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২২, ০৫:৩৮ পিএম

কক্সবাজার সৈকতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসা কুমিল্লার মোহাম্মদ আরিফ (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর দেড় টার দিকে সৈকতের সী গাল পয়েন্টের সৈকতের হাটু পানিতে হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান এ শিক্ষার্থী। এরপর সৈকতের লাইফগার্ড কর্মীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন সৈকতের জেলা প্রশাসনের কর্মী বেলাল হোছাইন।

মোহাম্মদ আরিফ (২১) কুমিল্লার মুরাদনগর কাজী রোমান আহমেদ ডিগ্রি কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।

সৈকতের জেলা প্রশাসনের কর্মী বেলাল হোছাইন জানান, একই এলাকার মৃত বাবুল খানের ছেলে আসিফ খান (২১) নামের এক বন্ধুকে সাথে নিয়ে ২ জন কক্সবাজার আসেন গত বুধবার। তারা ২ জন কলাতলীর সী সান হোটেলে অবস্থান  করছিলেন। বৃহস্পতিবার সৈকতে বেড়াতে গিয়ে হাটু পানিতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। লাইফ গার্ড কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, সৈকত থেকে আনা ব্যক্তি হাসপাতালে আনার আগেই মৃত্যু বরণ করেছে। প্রাথমিকভাবে হৃদক্রিয়া বন্ধ হয়ে এ মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

কেএস 

Link copied!